Bangali shortcuts Math Technique for Bank Jobs and BCS
ম্যাথের কিছু শর্ট টেকনিক : ১. বর্গের অন্তর বা প্রার্থক্য দেওয়া থাকলে, বড় সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে- # টেকনিক ১. বড় সংখ্যা = (বর্গের অন্তর + 1)÷2 # প্রশ্নঃ দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি 47 হয় তবে বড় সংখ্যাটি কত? # সমাধানঃ বড় সংখ্যা = (47+1)/2=24 (উঃ) ২. দুইটি বর্গের অন্তর বা প্রার্থক্য দেওয়া থাকলে,ছোট সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে- # টেকনিক ২. ছোট সংখ্যাটি = (বর্গের অন্তর - 1)÷2 # প্রশ্নঃ দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 33। ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? # সমাধানঃ ছোট সংখ্যাটি = (33-1)÷2=16 (উঃ) ৩. যত বড়....তত ছোট/ তত ছোট....যত বড় উল্লেখ থাকলে সংখ্যা নির্নয়ের ক্ষেত্রে- # টেকনিক ৩. সংখ্যাটি = (প্রদত্তসংখ্যা দুটির যোগফল)÷2 # প্রশ্নঃ একটি সংখ্যা 742 থেকে যত বড় 830 থেকে তত ছোট। সংখ্যাটি কত? # সমাধানঃ সংখ্যাটি = (742+830)÷2 = 786 (উঃ) ৪. দুইটি সংখ্যার গুনফল এবং একটি সংখ্যা দেওয়া থাকলে অপর সংখ্যাটি নির্নয়ের ক্ষেত্রে- # টেকনিক ৪. সংখ্যা দুটির গুনফল÷একটি সংখ্যা # প্রশ্নঃ 2টি সংখ্যার গুনফল 2304 একটি সংখ্যা 96 হলে অপর সংখ্যাটি কত? # সমাধানঃ অপর সংখ্যাটি = (2304÷96) = 24 (উ...